শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

দেড় যুগ পর ‘দুই নয়নের আলো’র সিক্যুয়েল আসছে

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০০৫ সালে মুক্তি পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন শাবনূর, ফেরদৌস, শাকিল খান। সেসময় ছবিটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল।

শোনা যাচ্ছে, দেড় যুগ পর আবারও পুরোনো সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে চান ছবিটির পরিচালক। তিনি এবার নির্মাণ করবেন এটির সিক্যুয়েল ‘দুই নয়নের আলো ২’। এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি বলেন, “দুই নয়নের আলো ২’ নির্মাণ করব। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। খুব শিগগিরই শিল্পী চূড়ান্ত করব। এখনই কারো নাম বলতে চাচ্ছি না। তবে ভালো কিছু হবে। দর্শকদের জন্য চমক থাকবে এতটুকু বলতে পারি।”

আরো পড়ুন: যে সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি অক্ষয়!

‘দুই নয়নের আলো’ ছবিতে নিম্নবিত্ত এক তরুণী সেঁজুতির চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন শাবনূর। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সে বছর সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। এছাড়া শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার জিতেছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। নতুন সিনেমার জন্য কয়েকবার ঘোষণা আসলেও তা অধরাই রয়ে গেছে। এই ছবির সিক্যুয়েলে শাবনূর অভিনয় করবেন কি না তা এখনই বলতে নারাজ নির্মাতা মানিক।

তবে কিছুদিন আগে অভিনয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, “আমি এই ‘কামব্যাক’ (ফেরা) শব্দ পছন্দ করি না। আমাদের ব্যাক করার কী আছে! ইন্ডাস্ট্রির সঙ্গেই তো আছি আমরা। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র যদি পাই তাহলে অবশ্যই কাজ করব। বলতে পারেন পছন্দের কাজের অপেক্ষায় আমরা।”

এসি/ আই. কে. জে/ 


‘দুই নয়নের আলো’ সিক্যুয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250