শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

দ্রব্যমূল্য নিয়ে অভিযোগ জানানো যাবে ‘৩৩৩’-এ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

চলতি মাসের মধ্যেই দ্রব্যমূল্য নিয়ে ৩৩৩-এ অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (১৫ই জানুয়ারি) সচিবালয়ে বাজার সংক্রান্ত অংশীজনদের অংশগ্রহণে আয়োজিত ‘বাজার দরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনা’ সংক্রান্ত পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, ৩৩৩ কল সেন্টারকে আগে থেকেই সক্রিয় আছে। সেখানে একটি ডিজিট যুক্ত করে দেওয়া হবে। সেখানে ভোক্তা যে কোনো বাজার থেকে দ্রব্যমূল্যের বিষয়ে তার অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন: টেলিকম খাতকে লাভজনক অবস্থায় উত্তরণের উদ্যোগ নিতে হবে: পলক

একই সঙ্গে একটি ওয়েবসাইট তৈরি করা হবে। সেখানে প্রতিদিনের দ্রব্যমূল্য দেওয়া থাকবে।

এসকে/ 

দ্রব্যমূল্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250