মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ধূমপান ছাড়ার প্রশ্নে ভক্তদের যা বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তাকে নিয়ে জানার আগ্রহেও কোনো কমতি নেই। সুযোগ পেলেই পছন্দের নায়ককে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেন ভক্তরা। 

শাহরুখও সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তাদের সঙ্গে সময় কাটাতেও বেশ উপভোগ করেন। যার কারণে মাঝেমধ্যেই টুইটারে 'আস্ক এসআরকে' সেশন করে থাকেন তিনি। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন শাহরুখ। 

একই সঙ্গে নিজের বিষয়ে একাধিক অজানা বা কম জানা তথ্য প্রকাশ্যে আনেন। তবে তার ভক্তরাও কম যান না। মাঝে মধ্যে তারাও এমন প্রশ্ন করে বসেন কিং খানকে যে তিনিও বিপাকে পড়ে যান।

সোমবার (১২ জুন) ‘আস্ক এসআরকে’ সেশন করেছিলেন শাহরুখ। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ধূমপান ছেড়ে দিয়েছেন? জবাবে শাহরুখ উত্তরটা দিলেন একটু কঠিন করে। বললেন, ‘'হ্যাঁ, সে মিথ্যে বলছে। চারদিকে ধোঁয়ায় ঢাকা আর তার হাতেই ক্যানসার হওয়ার কাঠি।’

শাহরুখের উত্তরের পর ভক্তদের বুঝতে বাকি নেই, তিনি যে ধূমপান ছাড়েননি। আসলে শাহরুখ ভক্তরাও জানেন, ধূমপান ছাড়া থাকতেই পারেন না শাহরুখ। তাই প্রিয় এই অভিনেতার এমন জবাবের পর অনেকেই চিন্তিত হয়ে পড়েন। 

কেউ লিখেছেন, ‘এটা লিখে আপনি আমায় কাঁদিয়ে দিলেন। আপনার কখনোই কিছু হতে পারে না। আপনাকে থাকতেই হবে, কারণ এই দুনিয়ায় আরও অনেক বেশি পরিমাণে ভালোবাসা ছড়ানো প্রয়োজন।’ আরেক ব্যক্তি লেখেন, ‘দয়া করে এসব বলবেন না। ভয় লাগে আমার। আমি সবসময় প্রার্থনা করি যাতে আপনি সুস্থ থাকেন।’

আরেক ব্যক্তি শাহরুখকে জিজ্ঞেস করেন, এমন কী যা তার কাছে আছে, যা অভিনেতাদের কাছে নেই? উত্তরে অভিনেতা বলেন, ‘আমার কাছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, স্বদেশ, চাক দে ইন্ডিয়া, পাঠান আছে, ওম শান্তি ওম আছে। ওহ এগুলো শো অফ বন্ধ করতে হবে। হাহা।’

শাহরুখের মন্তব্যতে বোঝাই গেছে, ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বেশ উপভোগ করেন তিনি।

এসি/আইকেজে 

আরো পড়ুন: কেন যিশুকে সপাটে চড় মারলেন কাজল!


শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250