মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

নতুন গান প্রকাশ করলেন অভিনেত্রী স্বাগতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩

#

জিনাত শানু স্বাগতা- ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি গান নিয়েও মাঝেমধ্যে দর্শক-শ্রোতাদের চমক উপহার দেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। গানের শিরোনাম ‘সে সামথিং’।

‘সে সামথিং’ গানে স্বাগতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাসান আজাদ। শুক্রবার (২ জুন) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে গানটি প্রকাশ করা হয়। এসময় স্বাগতা জানান, তার সঙ্গে গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন হাসান আজাদ। সংগীত আয়োজন করেছেন সন্ধি। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক।

ছবি: সংগৃহীত

আরো পড়ুন: চরম পরিস্থিতির ইঙ্গিত দিলেন জয়া!

স্বাগতা বলেন, ভালোবাসা দিবসে হাসান আজাদের সঙ্গে আমার দ্বৈত গান ‘বিমস অব লাইট’ প্রকাশ হয়েছিল। বাংলা ও ইংরেজি দুই ভাষার এ গানটিতে শ্রোতারা বেশ সাড়া পেয়েছিলাম। কথা, সুর ও সংগীত মিলিয়ে এবারের গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।

জানা গেছে, গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250