বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। ছবি : সংগৃহীত

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সরজমিনে দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরই মধ্যেই শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ চলছে। সমাবেশে শেষ শোভাযাত্রা শুরু হবে।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেকেই উপস্থিত রয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত এই শোভাযাত্রাটি দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।

এসকে/ 

বিএনপি জুমা প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ শোভাযাত্রা নয়াপল্টন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250