রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

নারী সাংবাদিককে জড়িয়ে ধরে চুমু খেলেন সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করতে পছন্দ করেন না সালমান খান। তিন দশকের ক্যারিয়ারে খুব বেশি নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি তাকে। তবে আজকাল নিজেকে বদলে ফেলছেন ভাইজান। যাকে পাচ্ছেন চুমু খাচ্ছেন। তাও আবার বাস্তবে, সবার সামনে। 

এই তো কয়েকদিন আগে ‘টাইগার-থ্রি’র সাকসেস পার্টিতে ভরা মজলিসে ইমরান হাশমিকে চুমু দিলেন। এবার এক নারী সাংবাদিককে চুমু দিয়ে আলোচনায় সালমান। আর এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোগ্রাফাররা।

এর মধ্যেই টাইগার-৩ নিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। কখনও সামনে উঠে আসছে তার ছবির বক্স অফিসের খবর, কখনও আবার সবার নজরের কেন্দ্রে তিনি। তবে ভাইজান এখন ব্যস্ত রয়েছেন নতুন ছবি নিয়ে। বিভিন্ন মহলেও প্রশংসিত হয়েছে নতুন ছবি।

ভারতীয় গণমাধ্যম টিভি-৯ এর খবরে বলা হয়, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপি ঘরে তুলেছে টাইগার-৩। আর ভারতের বুকে তা ২৫০ কোটির দরজায়। তবে সালমান খান ও ক্যাটরিনা কাইফের জুটির এই ছবি এখন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে কেবলই তাদের অ্যাকশনের জন্য।

আরো পড়ুন: তানজিন তিশাকে ‘বয়কট’ করতে পরিচালকদের প্রতি গণমাধ্যমকর্মীদের অনুরোধ

এদিকে গোয়া ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গেছে বলিউড ভাইজানকে। সেখানে রেড কার্পেটে সালমান খানকে দেখা মাত্রই পাপারাৎজি থেকে শুরু করে এগিয়ে আসেন সংবাদকর্মীরাও। তবে বলিউডের এ ভাইজান একজনকে দেখে নিজেই এগিয়ে এলেন। এরপর সবার নজর ঘুরে যায় তার দিকে।

মূলত সালমান যার দিকে এগিয়ে গেলেন তিনি একজন প্রবীণ সাংবাদিক। তাকে কাছে টেনে আদর করলেন ভাইজান। জড়িয়ে ধরে তার কপালেও চুমুও দেন তিনি। খবরে আরও জানানো হয়, এ সাংবাদিকের সঙ্গে সালমানের পরিচয় বহুদিনের। তাই ভিড়ের মধ্যেই তাকে চিনে ফেলেন ভাইজান। মজা করে চুমুও খান। 

সাংবাদিকের সঙ্গে সালমান খানের এই খুনসুটির ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। যার জন্য প্রশংসায় ভাসছেন ভাইজান।

এসি/ আই.কে.জে/


নারী সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250