মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

নাশকতার মামলায় বিএনপি ৭ নেতার কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

২০১৩ সালের নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ ৭ জনের ২ বছর ৬ মাসের করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের দুই হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন- সালেহ ইসলাম সুমন, সুমন, শাহিন, বেল্লাল হোসেন, মো. জাকির হোসেন, আনোয়াজ্জামান আনোয়ার ও আবু বকর সিদ্দিক।

আরো পড়ুন: ফখরুলের জামিন শুনানি আজ

রায় ঘোষণার সময় নীরবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর ৬ আসামি জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তারা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। চলতি বছর ৪ মার্চ বিকাল ৪টায় নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এসকে/ 

বিএনপি আদালত কারাদণ্ড নাশকতার মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250