রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে *** ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী-ইসলামবিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর

নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করবে অভিনেত্রী জেবা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবেই এই নিউজে কিছু গণমাধ্যম অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করেছেন। এতে বিব্রত হচ্ছেন এই অভিনেত্রী। 

বুধবার (৩০ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি জানান, এগুলো সব ভুয়া খবর.. আমি জানি না কেন তারা আমার ছবি ব্যবহার করছে। আমি জেবা চৌধুরী নই, এইসব নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করবো। এটা একটা অপরাধ..কেন তারা আমার ছবি ব্যবহার করছে..।

 

প্রসঙ্গত, অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ওআ/

মামলা অভিনেত্রী জেবা জান্নাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250