রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই : শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সিনেমা থেকে লম্বা বিরতির পর চলতি বছর বাদশার সব ছবিই হিট করে। শুরুটা হয়েছিল ‘পাঠান’ দিয়ে, এরপর বক্স অফিসে ওঠে ‘জওয়ান’ ঝড়। শাহরুখ খানের এ বছরের তিন নম্বর সিনেমা ‘ডানকি’। সেটাও ব্যবসা সফল হচ্ছে।

তবে এবার ‘হিরোইজম’ ভুলে তার বয়সের সঙ্গে খাপ খায় এমন সিনেমা করতে চাইছেন ৫৮ বছর বয়সী এই খান। এক সাক্ষাৎকারে সেই ইচ্ছাই প্রকাশ করেছেন সুপারস্টার। ২০ বছর আগের চার্ম পর্দায় তুলে ধরাটা এখন একটু কঠিন শাহরুখের পক্ষে, মেনে নিয়েছেন নায়ক।

নিজের পরবর্তী প্রোজেক্ট নিয়ে শাহরুখ বলেন, ‘আমি আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ শুরু করব পরের কাজ। এবার আমি নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই। তারপরেও ছবির মূল চরিত্র হিসাবেই কাজ করতে চাই। 

আমার মনে হয় ভারতীয় ছবিতে একটা জিনিস আমরা মিস করে যাই যে,  নিজের বয়সের চরিত্র করেও আপনি ছবির হিরো হতে পারেন। ২০ বছর আগে আমি যেটা করতাম, সেই চার্মটা পর্দায় এখন তুলে ধরাটা বেশ মুশকিল। এখন আমার মধ্যে নতুন চার্ম রয়েছে, সেটা এই বয়সের সঙ্গে মিল রেখে আমি ছবি করতে চাই।’ 

আরো পড়ুন: আমাকে ভালবাসায় রাখুন : শাকিব খান

ডানকি নিয়ে শাহরুখ বলেন, ‘এটা মন দিয়ে বানানো একটা ছবি। এটা ঘরে ফেরার ছবি, জীবনের ছবি। যে জিনিসগুলো আমাদের মাতৃভূমি থেকে দূরে নিয়ে যায়, তার গল্প বলে। 

রাজ কুমার হিরানির ছবির সেরা বিষয় হলো রাজ কুমার হিরানি নিজে। তিন দশকেরও লম্বা ফিল্ম কেরিয়ারে এই প্রথম রাজ কুমার হিরানির ছবির নায়ক শাহরুখ, তবে এর আগে একাধিকবার অফার ফিরিয়েছেন তিনি।

এসি/আই.কে.জে

শাহরুখ খান বয়স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250