রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

নির্বাচন বর্জন করলেন ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চুরি ও ভোট ডাকাতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের নোঙর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডলি সায়ন্তনী।

রোববার (৭ই জানুয়ারি) দুপুর আড়াইটায় সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

সহকারী রিটার্নিং অফিসার এবং সুজানগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে তিনি এ কথা বলেন।

নির্বাচনে ভোট চুরি ও ভোট ডাকাতির অভিযোগ এনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ডলি সায়ন্তনী।

ডলি সায়ন্তনী জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। তা দেখে নৌকার লোকজন দিশেহারা হয়ে পড়েন। বিজয় নিশ্চিত করার জন্য নৌকার পোলিং এজেন্ট ও বাইরের সমর্থকরা ব্যালট পেপার নিয়ে জোর করে নৌকায় সিল মারতে থাকেন। গোপালপুর স্কুল, ভবানীপুর স্কুল, জাহানা কাঞ্চন উচ্চ বিদ্যালয়, শান্তিপুর স্কুল, চিনাখড়া হাইস্কুল কেন্দ্রে ৬০-৭০ শতাংশ ভোট কেটে নেওয়া হয়।

এসব ঘটনার অনেক ফুটেজ মোবাইলে ধারণ করেন বলে জানান স্বতন্ত্র এ প্রার্থী। তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরো পড়ুন: আঙুলের ছবি পোস্ট করে যা লিখলেন জয়া

এদিকে সোনালি আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকুমার সরকার বিকেল ৩টায় জানান, তিনি এখনো নির্বাচনী মাঠে রয়েছেন। তাই বিষয়টি তার জানা নেই।

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিষয়টি এখনো তিনি জানেন না।

এসি/ আই.কে.জে/

নির্বাচন ডলি সায়ন্তনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250