মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে যা বললেন হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থিতা বাতিল হয়েছিল কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের। পরে নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে আপিল করলে গত ২২ জুন প্রার্থিতা ফিরে পান তিনি। এরপর ২৬ জুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক বেছে নেন হিরো আলম।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর হিরো আলম বলেছিলেন, আমি বলব সত্যের জয় হয়েছে। দেশবাসীর দোয়া সঙ্গে থাকায় প্রার্থিতা ফিরে পেয়েছি। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ আমি।

প্রতীক বরাদ্দ পাওয়ার আগে তিনি বলেছিলেন, প্রতীক বরাদ্দ পেলে নির্বাচনী আসনে আমার কর্মীদের নিয়ে প্রচারণা শুরু করব। তবে ঈদুল আজহায় কুরবানি সংক্রান্ত কাজে মানুষ ব্যস্ত থাকায় ঈদের পর প্রচারণায় নামবেন বলেও জানিয়েছিলেন তিনি।

এবার এক আলোচনায় নির্বাচনী প্রচারণার কৌশলের কথা জানালেন এই কনটেন্ট ক্রিয়েটর। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আলাপকালে শুরুতেই তিনি বলেন, আগামীকাল বুধবার (৫ জুলাই) থেকে নির্বাচনী আসনে প্রচারণা শুরু করব।

এর আগে বগুড়া-৪ এবং ৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সেই সময় পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল যোগে প্রচারণা করতে দেখা গেছে তাকে। এবার ঢাকা-১৭ আসনে কীভাবে প্রচারণা করবেন জানতে চাইলে বলেন, এখানে তো পিকআপ ভ্যান বা মিনি ট্রাকে প্রচারণা করা যাবে না। তাই এর বিকল্প উপায় ভেবে রেখেছি।

আরো পড়ুন: স্ত্রীকে নিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ দেখলেন প্রতিমন্ত্রী পলক

তিনি বলেন, পরিকল্পনা করেছি প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে প্রচারণায় অংশ নেব। ভোটারদের দ্বারে দ্বারে যাব এবং তাদের ভোটগ্রহণের দিন কেন্দ্রে এসে ভোট দিতে বলব। তবে এবার প্রচারণায় মাঠে যেভাবেই যাই না কেন, আমি বেশি বেশি পথসভা করব। পথসভাকে বেশি গুরুত্ব দিচ্ছি।

প্রচারণার আগ মুহূর্তে কোনো হুমকি বা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন কিনা, জানতে চাইলে হিরো আলম বলেন, এখনো ফোনে বা সরাসরি কোনো মাধ্যমে হুমকি পাইনি। তবে আগামীকাল মাঠে নামার পর বুঝতে পারব কেউ আমাকে বাধা দিচ্ছে কিনা। আশা করি প্রচারণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত সবই সুষ্ঠু হবে এবং প্রশাসন সহযোগিতা করবে।

এসি/ আইকেজে 


হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250