বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

নুসরাতের মহালয়ায় দুর্গার সাজ, কী বলছেন নেটিজেনরা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

আশ্বিনের নরম রোদে শিউলির গন্ধ ছড়িয়ে এসেই পড়ল শারদীয়া। গতকাল শনিবার থেকে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। মহালয়া থেকেই বাঙালির পুজো শুরু। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়ার ভোর মানে মহিষাসুরমর্দিনী ছাড়া যেন কিছু ভাবাই যায় না! আর দেবীপক্ষের শুভ মুহূর্তেই দুর্গা সেজে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার হলেন নুসরত জাহান ।

লাল পাড় সাদা শাড়ি। এঁয়ো স্ত্রী হিসেবে দু-হাতে শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর। বাম হাতে শোভিত আয়েস্ত। কপালে সিঁদুরে টিপ। দু-হাতে আগলে পদ্মফুল।

মহালয়ার ভোরে এমন স্নিগ্ধ সাজে ধরা দিয়েছিলেন নুসরাত। দুর্গার সাজে ভিডিও পোস্ট করে দেবীপক্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। তবে মহিষাসুর বধের নৃত্যকলা দেখে পছন্দ হয়নি নেটপাড়ার। অতঃপর কটাক্ষ করতেও ছাড়লেন না টলিউড নায়িকাকে।

আরো পড়ুন: ঐশ্বরিয়া রাই বনাম বচ্চন পরিবারের সম্পর্কের সমীকরণ

ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেল, সর্বত্রই নুসরাতের মহিষাসুরমর্দিনীরূপ দেখে সমালোচনা। কেউ নায়িকাকে ‘সেক্যুলার সাজার ভান’ বলে কটাক্ষ করলেন, তো কেউ বা আবার দুর্গার স্বল্পবসন মেনে নিতে পারলেন না। অশ্লীল ভাষায় কটাক্ষও করলেন।

এবারই প্রথমবার নয়, গত বছরও দুর্গা সেজে কটাক্ষের মুখে পড়েছিলেন নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পরও সিঁদুর, শাঁখা-পলা পরে ফতোয়ার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এবারও তার অন্যথা হলো না।

এসি/ আই. কে. জে/ 


নুসরাত নেটিজেন!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250