রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

নয়নতারার সিনেমার বিরুদ্ধে এফআইআর দায়ের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৩ সালে 'জওয়ান' ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন বলিউডের অভিনেত্রী নয়নতারা। লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা ও জয় অভিনীত ‘অন্নপূরণি’ সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ‘লাভ জিহাদ’র মতো বিষয়ের প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও শ্রীরামকে নিয়ে ‘বিতর্কিত মন্তব্য’ করা হয়েছে বলেও অভিযোগ দর্শকের একাংশের। 

এসব অভিযোগে অন্নপূরণি সিনেমার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক ব্যক্তি। 

সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও জয়। এই সিনেমা আপাতত দেখা যাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। পরিচালক নীলেশ কৃষ্ণার প্রথম ছবি এটি। রমেশ সোলাঙ্কি একটি বিবৃতি শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে এবং সেই সঙ্গে পুলিশে অভিযোগও দায়ের করেছেন। 

আরো পড়ুন: দীপিকা পাড়ুকোনের ‘শান্তিপ্রিয়া’র অজানা গল্প

ওই ব্যক্তি নয়নতারা, জয়, নীলেশ, প্রযোজক যতীন শেট্টি, আর রবীন্দ্রন ও পুণীত গোয়েঙ্কা, জি স্টুডিওজ চিফ বিজনেস অফিসার শারিক পটেল ও নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষকর্তা মণিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিজের পোস্টে তিনি জি ও নেটফ্লিক্সকে 'হিন্দুবিরোধী' বলেও সম্বোধন করেছেন। 

এসি/ আই. কে. জে/ 


এফআইআর নয়নতারার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250