শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

পদ্মা সেতুতে বাইক চালাতে মানতে হবে যেসব নিয়ম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

নিষেধাজ্ঞার প্রায় ১০ মাস পর পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। অনুমতি অনুযায়ী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে। তবে মানতে হবে কিছু নিয়ম। নিয়মের ব্যত্যয় ঘটালে যেকোনো সময় আবারও বন্ধ হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোটরসাইকেল চালকদের এই সুযোগ।

গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
পদ্মা সেতুতে বাইক চালাতে যেসব নিয়ম মানতে হবে

১. নির্ধারিত টোল দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার মধ্যে সেতু পারাপার হতে হবে।

২. নির্ধারিত টোলবুধ ও নির্ধারিত লেন দিযে চলাচল করতে হবে।

৩. কোনো অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না।

৪. চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে।

৫. কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না।

৬. চালকসহ সর্বোচ্চ দুইজন মোটরসাইকেলে চড়তে পারবেন। 

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন অর্থাৎ ২৬ জুন থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিলো প্রায় ২৭ হাজার। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

এম/

আরো পড়ুন:

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা
 

পদ্মা সেতু মোটরসাইকেল নিয়ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250