রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

পরমাণু হামলার হুমকি দিলেন বেলারুসের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

বেলারুসের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশেঙ্কো

গত জুন মাসে মিত্র দেশ বেলারুসে পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই তা ঘোষণা করেছিলেন। 

এবার সেই পরমাণু হামলার হুমকি দিলেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশেঙ্কো। সম্প্রতি বেলারুসের কার্যকলাপ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া। তাদের দাবি, রাশিয়ার বেসরকারি সেনা সংস্থা ওয়াগনার গ্রুপকে আশ্রয় দিচ্ছে বেলারুস।  

এই পরিস্থিতিতে লুকাশেঙ্কো বলেছেন, ‘‘পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া যদি আমাদের দেশে আগ্রাসন চালায়, তা হলে আমরাও অবিলম্বে জবাব দেব।’’

গত জুন মাসে মিত্র দেশ বেলারুসে পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই তা ঘোষণা করেছিলেন। সেখানে রীতিমতো রুশ পরমাণু অস্ত্র ঘাঁটি তৈরি করেছে মস্কো। 

পরমাণু অস্ত্রের সংখ্যা নিয়ে নিশ্চিত নন কেউ, তবে আমেরিকার ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি (ডিআইএ) বলেছে, ‘‘পুতিনের পরমাণু অস্ত্র পাঠানোর দাবি নিয়ে কারও মনে কোনও সংশয় নেই।’’

সূত্র : আনন্দবাজার

এসকে/


রাশিয়া বেলারুসের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশেঙ্কো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250