শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করেন : পায়েল ঘোষ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

বঙ্গতনয়া পায়েল ঘোষ বারবার বিতর্কের কারণে উঠে এসেছেন খবরের শিরোনামে। পায়েল কলকাতার মেয়ে হলেও কখনও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেননি। তিনি ২০০৮ সালে বিবিসি-র একটি টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর দক্ষিণী ফিল্ম ও হিন্দি ফিল্মে কাজ করেছেন পায়েল। ২০১৬ সালে হিন্দি ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়াঁ’তে দেখা গিয়েছিল তাঁকে।  

পায়েল ঘোষ বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন। ঘটনাটা যদিও ২০২০ সালের। 

পায়েলের জন্ম কলকাতায় হলেও কাজ করেছেন হিন্দিসহ তামিল-তেলুগু সিনেমায়। দক্ষিণি সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বলিউডকে এক হাত নিলেন। সামাজিক মাধ্যমে লিখে জানালেন, হিন্দি ছবিতে কাজ পেতে নাকি পোশাক খুলতে হয়।

পায়েল ঘোষ লিখেছেন, ‘ভাগ্যিস আমি দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলাম। যদি শুরুটা বলিউডে হত, তাহলে সকলে পোশাক খুলে আমাকে পরিবেশন করত, কারণ এখানে পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করেন।’

আরো পড়ুন: যে ঘটনাটি প্রিয়াঙ্কার আত্মসম্মানে লাগল!

পায়েলের এই মন্তব্যে রীতিমতো শোরগোল। অনেকেই সহমত পোষণ করেছেন বঙ্গতনয়ার সঙ্গে। বলিউড শুরু থেকেই মেয়েদের পণ্য হিসাবে ছবিতে তুলে ধরে, নেটিজেনদের একটা বড় অংশের মতামত। তবে অনেক বিরোধিতা করে লেখেন, কেউ কাউকে শরীর দেখাতে বাধ্য করে না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত।

কিছুদিন আগেই পায়েল আরও একটি বেফাঁস মন্তব্য করেছিলেন। তার মতে, ছবিতে কাজ পেতে প্রযোজকদের শয্যাসঙ্গী হতে হয় বলিউডে।

‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’, ‘প্রায়ানাম’, ‘ওসারাভেল্লি’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন পায়েল। পরিচালক অশোক ত্যাগীর আসন্ন ছবি ‘ফায়ার অব লাভ: রেড’-এ প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। ১৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

এসি/ আই.কে.জে/


পায়েল ঘোষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250