মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

পরীমণিকে আমরা সাপোর্ট করি: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

পরীমণি ও অপু বিশ্বাস - ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে চলছে ভাঙনের সুর  । সম্প্রতি দুজনেই বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। এমন পরিস্থিতিতে পরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গনমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের সময় এক প্রশ্নের জবাবে পরীকে ভুল না বোঝার আহ্বান জানান অপু। তিনি বলেন, ‘পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

অভিনেত্রীর কথায়, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

পরীকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন অপু। তিনি বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

আরো পড়ুন: মঞ্চে আজ নতুন নাটক 'ভগবান পালিয়ে গেছে' -এর উদ্বোধনী প্রদর্শনী

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি। গত (২৯ মে) রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250