সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

রেসিপি

পাকা আমের কাস্টার্ড

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমের এই ভরা মৌসুমে ঘরে মেহমান এলে কিংবা পারিবারিক আড্ডায় রাখতে পারেন সুস্বাদু এই পদ। চলুন জেনে নেওয়া যাক পাকা আমের কাস্টার্ড তৈরির রেসিপি-

>> তৈরি করতে প্রয়োজনীয় উপকরন-

* পাকা আমের রস ১/২ কাপ

* দুধ ১/২ লিটার

* কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ

* চিনি ২ টেবিল চামচ

* কাজু বাদাম ১০টি

* আমন্ড ১০টি।

>> যেভাবে তৈরি করবেন-

প্রথমে দুধ জ্বাল দিয়ে একটু ঘন হলে তাতে চিনি মিশিয়ে নিন। কাজুবাদাম ও আমন্ড গুঁড়া করে আমের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে তাতে ২ টেবিল চামচ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে রাখুন। কাস্টার্ডের মিশ্রণটি খুব আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে মেশাতে হবে এবং নাড়তে হবে যাতে কোনো লাম্প না থাকে। এরপর নামিয়ে কিছুটা ঠান্ডা হলে আমের পাল্প মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ভালোভাবে ঠান্ডা হলে পছন্দের পাত্রে ঢেলে পরিবেশন করুন।

আরো পড়ুন: তন্দুরি চিকেন নয়, তন্দুরি আলুর রেসিপি

এম এইচ ডি/

পাকা আম জীবনযাপন কাস্টার্ড রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250