শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

পাকিস্তানে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হিন্দু বৃদ্ধকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাংঘর জেলার শাহজাদপুরে ৫০ বছর বয়সী হিন্দু সম্প্রদায়ের আমলখ ভেলকে একদল মুসলিম যুবক শিরশ্ছেদ করে হত্যা করেছে। জানা যায়, তার মেয়ে রেশমা ভেলকে উত্যক্ত করার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়।

পাক হিন্দু সংগঠন পাকিস্তান দারাওয়ার ইত্তেহাদ (পিডিআই), হিন্দু মেয়েদের অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে প্রতিবাদ করে। এদের কাজ মূলত সিন্ধু ও পাঞ্জাবের প্রদেশে বিস্তৃত। আমলখ ভেল এ সংগঠনের সাহায্যে তার মেয়েকে উত্যক্তকারী মুসলিম যুবকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছিলেন।

গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটে যখন আমলখ উত্যক্তকারী যুবকদেরকে হুমকি দিচ্ছিলেন।

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, নিহতের মেয়ে যুবকদেরকে শনাক্ত করতে সক্ষম না হওয়ায় তারা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

চলতি বছরের মার্চ মাসে, পাকিস্তানি হিন্দু ডাক্তার, করাচি মেট্রোপলিটন কর্পোরেশনের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক এবং চক্ষু বিশেষজ্ঞ, ডাঃ বীরবল ক্লিনিক থেকে বাসায় ফেরার সময় নৃশংসভাবে খুন হন। পুলিশ জানায়, ডাঃ বীরবল এবং তার সহকারী মহিলা ডাক্তার রামস্বামী থেকে গুলশান-ই-ইকবাল যাচ্ছিলেন। তখন অজ্ঞাত পরিচয়ধারী সন্ত্রাসীরা তার গাড়িকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই ডাঃ বীরবল মারা যান এবং তার সহকারী মহিলা ডাক্তার আহত হন।

পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ এখন পর্যন্ত এ ঘটনার সঠিক কারণ জানতে পারেনি।

পুলিশ কর্মকর্তারা এ ঘটনার তদন্ত শুরু করেছেন এবং তারা আহত মহিলা ডাক্তারের বক্তব্যও রেকর্ড করেন। এদিকে সিন্ধুর গভর্নর কামরান খান তেসোরি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে করাচি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে ঘটনাটির প্রতিবেদন চান।

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250