বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি কাজী ফয়েজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কাজী ফয়েজ ঈসা।

রোববার (১৭ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির বাসভবনে কাজী ফয়েজকে শপথবাক্য পাঠ করানো হয়। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রেসিডেন্ট আলভি বিচারপতি ফয়েজকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান আসিম মুনির উপস্থিত ছিলেন।

কাজী ফয়েজের জন্ম ১৯৫৯ সালের ২৬ অক্টোবর। তার বাবা প্রয়াত কাজী মোহাম্মদ ঈসা পাকিস্তান আন্দোলনের সম্মুখ সারির সদস্য ছিলেন। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

আরো পড়ুন: মেক্সিকোতে পাওয়া গেলো এলিয়েনের মমি!

২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন কাজী ফয়েজ ঈসা।

এসকে/ 

পাকিস্তান কোরআন বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250