সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

পুনর্নির্বাচিত হওয়ায় সিসিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মিশরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আবদেল ফাত্তাহ আল সিসিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) মিশরের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা বলেন, আরব প্রজাতন্ত্র মিশরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।

তিনি যোগ করেন, রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে টানা তৃতীয় মেয়াদে আপনার ব্যাপক বিজয় স্পষ্টভাবে আপনার অনুকরণীয় প্রতিশ্রুতি, ত্যাগ এবং জাতির প্রতি সেবাকে একত্রিত করে আপনার দূরদর্শী রাষ্ট্রনায়কত্বকে প্রকাশ করে।

আরো পড়ুন: টানা তিন মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হলেন সিসি 

‘বাংলাদেশ মিশরের সাথে তার সম্পর্ককে উচ্চ অগ্রাধিকার দেয়, যা থেকে সহযোগিতার উদীয়মান ক্ষেত্রগুলোতে আমাদের সম্মিলিত অংশীদারিত্ব আরো শক্তিশালী হয়,’ বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্তরে একটি ঐতিহাসিক, ঐতিহ্যবাহী এবং বন্ধুত্বপূর্ণ সংযোগ এগিয়ে নিয়ে চলেছে।’

শেখ হাসিনা যোগ করেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা একসঙ্গে বিদ্যমান অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করার জন্য সহযোগিতার নতুন উপায় অন্বেষণ করতে পারি।’

তিনি সিসির সুস্বাস্থ্য, সুখ এবং ব্যক্তিগত মঙ্গল এবং ভ্রাতৃপ্রতিম মিশরীয় জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এইচআ/  আই.কে.জে

শেখ হাসিনা অভিনন্দন মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250