রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

পুরনো প্রেমের কাছেই ফিরে গেলেন সুস্মিতা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বলিউডে সিঙ্গেল মাদার সুস্মিতা সেনের প্রেমচর্চা বরাবরই আলোচনায় উঠে আসে। ২০২২ সালে ললিত মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে কম কটাক্ষে পড়তে হয়নি তাঁকে। তবে সেই সম্পর্ক ছেড়ে আগেই বেরিয়ে এসেছেন। ২০২১ সালে বছরের শেষে ঘোষণা করেছিলেন ১০ বছরের ছোট প্রেমিক রোমন শলের সঙ্গে সম্পর্ক শেষের কথা।

সেই পুরনো প্রেমিককে নিয়েই অভিনেত্রী পৌঁছলেন এক দিওয়ালি পার্টিতে। তাও একেবারে হাত ধরে। সেই ফোটো-ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা শুরু।

বাঙালি অভিনেত্রীর এই প্রাক্তন আর কেউ নন, রোমান শল। সুস্মিতার দুই মেয়েও খুব ভালোবাসে রোমনকে। তাই কি সেখানেই ফিরলেন তিনি!

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে হাসিহাসি মুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন রোমান আর সুস্মিতা। কালো শাড়ি পরেছিলেন অভিনেত্রী। খুব হালকা সাজ। রোমন পরেছিলেন সাদা কুর্তা আর পাজামা। সঙ্গে সবুজ ব্লেজার। 

দেখা যাচ্ছে রোমান ধরে আছেন সুস্মিতার হাত। শাড়ি পরে প্রেমিকাকে হাঁটতে সাহায্য করছেন আর কি! এরপর পাপারাজ্জিদের সামনে এসে পোজও দেন ছবির জন্য রোমানের সঙ্গে। রোমন কাছেও টেনে ধরেন বান্ধবীকে। খিলখিলিয়ে হাসেনও দুজন।

আরো পড়ুন: 'আন্টি' বলতেই চটলেন এই অভিনেত্রী

ভিডিও দেখে কমেন্ট সেকশনে মন্তব্যের বন্যা। একজন লেখেন, ‘দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে! আমি খুব খুশি।’ আরেকজন লিখলেন, ‘মেড ফর ইচ আদার (একে অপরের জন্য তৈরি)।’

২০১৮ সালে ইনস্টাতে সুস্মিতাকে ম্যাসেজ করেছিলেন রোমান। সেখান থেকেই আলাপ। শীঘ্রই সম্পর্ককে অফিসিয়াল ঘোষণা করেন তাঁরা। এরপর ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করে লিখেছিলেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’  

রোমান কাশ্মীরের ছেলে। বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনো শেষ করে আচমকা মডেলিং শুরু করেন। পাঁচ-ছয় বছর মডেলিং করার পর মুম্বইতে পাড়ি দেন। মুম্বইতে থাকতে থাকতে ইনস্টাগ্রামের সৌজন্যে আলাপ। সুস্মিতা আর রোমানের মধ্যে ১৫ বছরের তফাত নিয়ে আঙুল তুলেছিল অনেকে। তবে সেসব পাত্তা দেননি বিশ্বসুন্দরী কখনোই।

এসি/ আই. কে. জে/





সুস্মিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250