শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

পূর্ণিমার কারণে কি মনোনয়ন পেয়েছেন ফেরদৌস?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বড় পর্দার দুই জনপ্রিয় মুখ ফেরদৌস-পূর্ণিমা। তারা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও বেশ ভালো বন্ধু। তাই বন্ধুর জন্য যখন যেটা সবচেয়ে দরকার সেটা করেছেন পূর্ণিমা। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে ফেরদৌস নিজেও এটি স্বীকার করেছেন।

গত নভেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানেই ফেরদৌসের মনোনয়নের বিষয়টি রসিকতার ছলে তোলেন পূর্ণিমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে মঞ্চে দাঁড়িয়ে ফেরদৌসকে উদ্দেশ্য করে মজার ছলে পূর্ণিমা বলে ফেলেন, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, ভেবো না মনোনয়ন পাবা! তখন উত্তরে ফেরদৌস বলেন, বলা তো যায় না, পেয়েও যেতে পারি। পূর্ণিমা-ফেরদৌসের এমন রসিকতা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দুজনে হেসে ফেলেন।

এই ভিডিওটি সেই অনুষ্ঠানে দেখানো হলে পূর্ণিমা বলেন, ফেরদৌস আমার বন্ধু। আমার যতটুকু করার দরকার আমি করে দিয়েছি। আমি জায়গা মতো বলে দিয়েছি!

আরো পড়ুন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনলেন মাহিয়া মাহি

এর কিছুদিন পরেই ‘ঢাকা ১০’ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস। সম্প্রতি এই অনুষ্ঠানে পূর্ণিমার কথাটি স্বীকার করেন এ নায়ক। ফেরদৌস বলেন, আমি বরাবরই বন্ধুত্ব এবং ভালোবাসায় বিশ্বাস করি। পূর্ণিমা আমার বেস্ট ফ্রেন্ড। সে আমার জন্য দোয়া করেছে এবং সেটি আল্লাহ কবুল করেছে। এটা জ্বলন্ত উদাহরণ।

পূর্ণিমা বলেন, অন্যান্য অনুষ্ঠানে নিজের মতো উপস্থাপনা করি। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্ক্রিপ্টে যা থাকবে তার বাইরে বলার নিয়ম নেই। তবুও ওই অংশটুকু তাৎক্ষণিক বলে ফেলি। কিন্তু ঐদিন স্টেজের পিছনে আমাদের দুজনের মধ্যে যে খুনসুটি হচ্ছিল। সেই স্মৃতি কখনো ভুলব না।

ফেরদৌস বারবার স্ক্রিপ্ট পড়ছিল। কিন্তু স্টেজে পিএম এবং ছোট আপাকে (শেখ রেহানা) দেখে ফেরদৌস স্ক্রিপ্ট ভুলে যায়। পরে ব্যাক স্টেজে ৬ বোতল পানি খায়!

এসি/



পূর্ণিমা ফেরদৌস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250