বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল

পোশাক ডিজাইন নিয়ে মোদিকে নারীর প্রশ্ন, কী দিলেন উত্তর!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের ইতিহাসে সকল প্রধানমন্ত্রীদের মধ্যে নরেন্দ্র মোদি যেন একটু ভিন্ন । রাজনীতি, দেশ পরিচালনাসহ নানা কারণেই আলোচনায় থাকেন তিনি। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার পোশাক। সম্প্রতি আপ কি আদালত (জনপ্রিয় ভারতীয় টিভি শো) এ এসে দর্শকের করা প্রশ্নে উত্তর দিচ্ছিলেন খোদ দেশটির প্রধানমন্ত্রী। তখন দর্শক আসন থেকে এক নারী প্রশ্ন করেন, আপনার (মোদি) পোশাক বেশ সুন্দর হয়, আপনার কী কোনো ডিজাইনার আছে? 

আরো পড়ুন: নিজেকে মুসলিমদের পাহারাদার বলে ঘোষণা দিলেন মমতা

এমন প্রশ্ন শুনে হেসে ফেলেন প্রধানমন্ত্রী। উত্তরে বলেন, আমি এমন একটা জায়গায় পৌঁছিয়েছি বর্তমানে আমায় নিয়ে অনেক কথা চলতে থাকে। আমি আপনাকে বাস্তবটা বলছি। আমি প্রায় ৪০ বছর ঘুরে ঘুরে বেড়িয়েছি। আমার ঝোলা ছিল সেখানেই কিছু পোশাক থাকতো। একটা সময় ঝোলাতে জায়গা হচ্ছে না দেখে জামার হাতগুলোর সামনের অংশ কেটে দিয়েছিলাম। তখন থেকে কনুই পর্যন্ত শার্ট পরি।

তিনি বলেন, গত ২৫-৩০ বছর ধরে এমনই পোশাক পরি আমি। দেখুন এটাও সত্যি যে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। রঙের কিছু বিষয় মাথায় রাখতে হয়। আমি সেই হিসেবেই পোশাক পরি। ঈশ্বর আমায় যা দিয়েছে, তাতে দেখেছি, যে কোনো বিষয়ই আমি ঠিক নিজেকে ফিট করে নিতে পারি। 

তিনি আরো বলেন, আমার কোনো ফ্যাশন ডিজাইনার নেই, আমার কোনো বিশেষ উপদেষ্টাও নেই। তবে ঠিক, যে একজন টেইলর তো লাগেই। তিনি মাপ নিয়ে বানিয়ে দেন। তাই দিয়েই আমার চলছে। 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া 

এইচআ/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোশাক ডিজাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250