মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

প্যারাসিটামল সেবনের আগে যা জানা অবশ্যই জরুরি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

হালকা সর্দি-জ্বর হলেই অনেকে তাৎক্ষণিক কোনো চিন্তা না করে প্যারাসিটামল ওষুধ খেয়ে নেন। অনেক সময় অন্যান্য ওষুধের  সঙ্গে প্যারাসিটামলও খান। কিন্তু এটা কতটা সঠিক? 

চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধের সঙ্গে প্যারাসিটামল খাওয়া উচিৎ নয়। এতে শরীরে বিভিন্ন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। 

চিকিৎসকরা জানান, বুসলফান যা ক্যান্সারের চিকিৎসা করে এমন ওষুদের সঙ্গে প্যারাসিটামল খাওয়া ঠিক নয়। এছাড়া মৃগী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এমন ওষুধ; প্রাথমিক বিলিয়ারি সিরোসিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, ডমপেরিডোন আছে যা বমি থেকে মুক্তি দেয়—এমন ওষুদের সঙ্গেও প্যারাসিটামল খাওয়া উচিৎ নয়।

আরো পড়ুন: দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে কী ঘটতে পারে

এছাড়া প্যারাসিটামল নিয়ে কিছুটা সাবধান হতে বলেছেন চিকিৎসকরা; বিশেষ করে যাদের লিভার বা কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের ক্ষেত্রে। এছাড়া অ্যালকোহল পান করলে প্যারাসিটামল ডাক্তারের পরামর্শে খাওয়া উচিৎ। এছাড়াও দুই মাসের কম বয়সী শিশুদের ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামল দেওয়া উচিৎ নয়। ২৪ ঘণ্টার মধ্যে চার ডোজের বেশি প্যারাসিটামল গ্রহণ করবেন না। 

এসি/ আই. কে. জে/ 

প্যারাসিটামল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250