মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রকাশ পেল করণের নতুন সিনেমার ফার্স্ট লুক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৫মে) বলিউডের জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহরের জন্মদিন। আর এদিনেই প্রকাশ্যে এলো পরিচালকের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রথম ঝলক।

এ সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। সিনেমায় তাদের লুক ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে টালিপাড়ার দুই অভিনেত্রীকে। টালিপাড়ার টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় এ সিনেমায় অভিনয় করলেও, তারা ঠিক কী ধরনের চরিত্রে অভিনয় করেছেন এ নিয়ে ধোঁয়াশা কাটেনি।

আরো পড়ুন: দেওরা’য় দেওয়ানা তানজানিয়ার টিকটক শিল্পী

সিনেমার গল্প এগিয়ে যাবে রনধওয়া এবং চট্টোপাধ্যায়— এই দুই পরিবারকে কেন্দ্র করে। নতুন সিনেমার ফার্স্ট লুক দেখে নেটিজেনদের অনুমান, সম্ভবত কোনো বাঙালি চরিত্রে আলিয়াকে দেখা যাবে।

সামাজিক এই সিনেমাটি সম্পূর্ণ বিনোদনের এক দুর্দান্ত উৎস হতে চলেছে- এমনটাই মনে করছেন রণবীর- আলিয়ার ভক্তরা।

 এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250