মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রকাশ পেল বুবলী অভিনীত নতুন সিনেমার টিজার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

শবনম বুবলী - ছবি: সংগৃহীত

জাজ মাল্টি মিডিয়ার নতুন সিনেমা ‘ক্যাসিনো’র টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় টিজারটি প্রকাশ করা হয়।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রেজেন্টসের ১ মিনিটের এ ঝলকে তুলে ধরা হয়েছে ক্যাসিনোর টাকার দুনিয়ার  রহস্যে ভরপুর জুয়ার খেলাকে। টিজারটি প্রকাশ হওয়ার পরপরই তাই দর্শকরা প্রশংসা করছেন।


নতুন সিনেমা ‘ক্যাসিনো’র টিজার - ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব, সবখানেই ইতিবাচক মন্তব্যে প্রমাণ পাওয়া যাচ্ছে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি করে ফেলেছে সিনেমাটি।

টিজারে ছবির লোকেশন, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা সেট ডিজাইন সব কিছুই দর্শককে আকৃষ্ট করছে। অনেকে কাজটিকে আন্তর্জাতিক পর্যায়ের বলেও মন্তব্য করছেন।

টিজার দেখেই বোঝা যাচ্ছে, সিনেমাটি অ্যাকশন, থ্রিলার আর রহস্যে ভরা। কাহিনীর পরতে পরতেও রয়েছে টুইস্টের ছোঁয়াও।

আরো পড়ুন: দারুণ কিছু হতে যাচ্ছে!’

রাজীব সারোয়ারের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। আবদুল্লাহ জহির বাবুর গল্পে চিত্রনাট্য সাজিয়েছেন আসাদ জামান। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসাইন, শবনম বুবলী ও তাসকিন রহমান।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250