মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রকাশ্যে নুসরাত ফারিয়ার ‘কলিজা আর জান’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

নুসরাত ফারিয়া - ছবি: সংগৃহীত

অবশেষে দর্শকের প্রতীক্ষার প্রহর শেষ হলো। প্রকাশ পেল আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলা ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গান ‘কলিজা আর জান’।

‘চরকি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। যেখানে গানের তালে কোমর দোলাতে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। তার সঙ্গে ছিলেন সিনেমাটির নায়ক আফরান নিশো।

নুসরাত ফারিয়ার পারফর্মে এই গানটির নাম ‘কলিজা আর জান’। আরাফাত মহসীন নিধির সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা।

এই আইটেম গানে ফারিয়ার সঙ্গে প্রায় ৪০০ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

তিনি জানান, ‘এখানে মোটামুটি বাজেটের যেসব ছবি তৈরি হয়, এমন একটি সিনেমার অর্ধেক বাজেট খরচ হয়ে গেছে এই একটা গানে।’

এরই মধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে আফরান নিশোর ফার্স্ট লুক।

আরো পড়ুন: শাহরুখের সাথে ছবি করেও কেন বলিউডে নেই গায়েত্রী?

এর আগে,  ৫ জুন প্রকাশ পেয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমায় এই অভিনেতার লুক। এদিন ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির অফিশিয়াল ফোরটেস্ট। ১ মিনিট ২১ সেকেন্ডের এই পূর্বাভাসে নানারূপে দেখা মিলেছে নিশোকে। কখনো ইলেকট্রিশিয়ান, কখনো জেলখানার কয়েদি, কখনো আবার প্রেমিকরূপে। এছাড়া নিশো বাদেও দেখা মিলেছে অভিনেত্রী তমা মির্জার। অনেকটা অবলা নারীর চরিত্রে তাকে দেখা গেলেও পূর্বাভাসের শেষটা হয় আফরান নিশোর ভয়ংকর হাসি আর নিশ্বাসের শব্দে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত হয়। এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সবশেষ ঢাকায় এর শুটিং হয়।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250