শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ

প্রথম ডেটে বান্ধবীর খাওয়া দেখে রেস্তোরাঁ ছেড়ে পালালেন তরুণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবার ডেটে গিয়ে রেস্তোরাঁয় বান্ধবীর খাবার খাওয়া দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান তরুণ। তাই বিল আসার আগেই কৌশলে রেস্তোরাঁ ছাড়েন তিনি। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন আমেরিকার আটলান্টার এক তরুণী। 

ওই তরুণী জানান, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর আলাপ হয় এক তরুণের সঙ্গে। কয়েক দিনের আলাপের পর বন্ধুত্ব। এরপর সামনাসামনি দেখা করার পরিকল্পনা করেন। আটলান্টার বেশ জনপ্রিয় রেস্তোরাঁ ফয়েন্টাইন'স অয়েস্টার হাউজে প্রথম দেখা হয় দুজনের।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা যায়, রেস্তোরাঁয় গিয়ে ওই তরুণ পানীয় অর্ডার করেন। আর তরুণী অয়েস্টার (ঝিনুক), কাঁকড়াসহ অন্য খাবার অর্ডার করেন। কথা বলতে বলতেই খাবার খেতে শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যে খাবার শেষ হয়ে যায় তরুণীর। তিনি আবারও ঝিনুক অর্ডার করেন। এরপর আবারও। টানা ৪৮টির মতো ঝিনুক খেয়ে ফেলেন ঔ তরুণী।  

তরুণীর দাবি, বিল আসার আগ মুহুর্তে ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান ওই তরুণ। বিল আসার পর বার বার তাকে ফোন করতে থাকেন তিনি। কিন্তু ফোনে পাচ্ছিলেন না। প্রায় আধাঘণ্টা অপেক্ষা করার পর তিনি বুঝতে পারেন, ঠিক কী হয়েছে। এরপর ১৮৪ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকা বিল দিয়ে বাড়ি ফেরেন তরুণী।

টিকটকে ঝিনুক খাওয়ার ভিডিও পোস্ট করে এই ঘটনা জানান ওই তরুণী নিজেই। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। 

এসকে/

আমেরিকা তরুণী রেস্তোরাঁ তরুণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250