বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি মিউজিয়াম গালায় দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এই প্রথমবার অ্যাকাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে প্রথম সারিতে নিজের জায়গা করেছেন দীপিকা। ইতিমধ্যে হলিউডেও বিশ্বজুড়ে তার পায়ের ছাপ ফেলার তাগিদে নায়িকা। সোমবার রাতে ২০২৩ সালের অ্যাকাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠিত হয়। মেরিল স্ট্রিপ এবং অপরাহ উইনফ্রে থেকে সেলেনা গোমেজ এবং নিকোলা পেল্টজ অনেকেই যোগ দিয়েছিলেন অ্যাকাডেমি মিউজিয়াম গালায়।

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দীপিকা। অভিনেত্রী সব সময় তাঁর ফ্য়াশন গেম বিশ্বের দরবারে তুলে ধরেছেন। এই অনুষ্ঠানও তেমন আলাদা কিছু ছিল না। 

আরো পড়ুন: শুভশ্রীর চার দিনের কন্যাকে নায়িকা হওয়ার প্রস্তাব!

হলিউড গ্ল্যামারে জড়ানো রাতের জন্য একেবারে আদর্শ তার এই পোশাক। দীপিকার রেড কার্পেট এনসেম্বল এক কাঁধ খোলা গাউন, যেটি মাটি পর্যন্ত লুটিয়ে রয়েছে। কানে ডায়মন্ডের ঝোলা দুল এবং হাতে বালার মতো ব্রেসলেট পরেছেন অভিনেত্রী। আঙুলে পরেছেন একাধিক আংটি। দীপিকার লুক নিয়ে প্রশংসার বন্যা নেটদুনিয়ায়।

মুখে ব্রোঞ্জ শেডের মেকআপ করেছেন। বলিউডের এই হট ডিভার লুকে কুপোকাত নেটপাড়া। দীপিকা ভালো করেই জানেন রেড কার্পেটে কীভাবে দ্যুতি ছড়াতে হয়।

এসি/ আই.কে.জে/

দীপিকা অ্যাকাডেমি মিউজিয়াম গালায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250