মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রাপ্তবয়স্ক হলেই মুশকিল, কেন এমন কথা সোনাক্ষীর মুখে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বসার ঘরের জানলা খুললেই সামনে সমুদ্র। প্রশস্ত বারান্দায় দাঁড়িয়ে বুকভরা শ্বাস নেন সোনাক্ষী সিন্‌হা। বান্দ্রার এই বহুতল আবাসনটিই আপাতত অভিনেত্রীর মনের মতো আস্তানা। এখনও গৃহপ্রবেশ হয়নি, চলছে শেষ মুহূর্তের অন্দরসজ্জা। রোদ ঝলমলে সকালে নতুন ফ্ল্যাটের ছবি ভাগ করে নিলেন শত্রুঘ্ন-কন্যা।

একেবারে বান্দ্রার ওরলি থেকে আরব সাগরের সংযোগস্থলে দাঁড়িয়ে সেই আবাসন। বিলাসবহুল একটি ফ্ল্যাট সেখানেই কিনেছেন সোনাক্ষী। ছবি পোস্ট করে ‘দহাড়’-এর অভিনেত্রী লিখেছেন, “বড় হওয়ার পর জগৎটা ভীষণ কঠিন!”

বাড়ি সাজাতে কি হিমশিম খাচ্ছেন সোনাক্ষী? তাঁর ছবির বিবরণ থেকেই এক রকম আভাস পাওয়া যায়। লিখেছেন, “মাথাখারাপ হয়ে যাচ্ছে! এত জিনিস কেনা আর হিসাব রাখা।” কী নেই সেই তালিকায়! অভিনেত্রী জানান, কোন গাছের সঙ্গে কোন টব কিনবেন থেকে শুরু করে আলো, গদি, কার্পেট, চেয়ার-টেবিল— সব কিছু নিয়েই ভাবতে হচ্ছে তাঁকে। তার পর চামচ, কাঁটা, বেসিন, ময়লা ফেলার জায়গা— সব মিলিয়ে নিজেকে ভুলতে বসেছেন সোনাক্ষী। বাড়িই এখন তাঁর মাথায় ঘুরছে।

আরো পড়ুন: টাকা নিয়েও শো করেননি! কী বলছেন নচিকেতা

সোনাক্ষীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে প্লাস্টিক মোড়ানো নতুন আসবাব এসেছে ফ্ল্যাটে। সেগুলো খুলে সাজানোর কাজ চলছে। সেই দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সতীর্থরা। ‘ডবল এক্সেল’ সহকর্মী রাঘবেন্দ্র মহৎ লিখেছেন, “এত দিনে স্বপ্ন সত্যি হল! তর সইছে না, কবে যে যাব!” এর আগে জুহুতে বাবা-মায়ের সঙ্গে দশ তলা বাড়িতে থাকতেন সোনাক্ষী।

সে বাড়ির নাম সবাই জানেন, ‘রামায়ণ’। এত দিন পর নিজের আলাদা ঠিকানা গড়লেন শত্রুঘ্ন-কন্যা। চার বেডরুমের ফ্ল্যাটটি নিজের উপার্জনের টাকায় কিনে বেশ গর্বিতই বোধ করছেন।

এসি/আইকেজে 

সোনাক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250