মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

প্রিগোজিনকে হত্যা করেছেন পুতিন : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে আরো বলা হয়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “তিনি (পুতিন) প্রিগোজিনকে হত্যা করেছেন। অন্যদের কাছে না থাকলেও অন্তত আমাদের কাছে এসব তথ্য আছে। আর প্রিগোজিনকে হত্যার মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে যে পুতিন দুর্বল হয়ে গেছেন।”

উল্লেখ্য, গত ২৩ আগস্ট প্লেন দুর্ঘটনায় প্রাণ হারান ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন। সেসময়ই অভিযোগ উঠেছিল, “পুতিনের নির্দেশে প্রিগোজিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ক্রেমলিন এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।”

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

জেলেনস্কি পুতিন প্রিগোজিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250