সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

প্রিয় কর্মস্থল থেকে শেষ বিদায় নিলেন ফারুক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এফডিসির কারণে তিনি আজ হয়ে উঠেছেন বাংলার ‘মিয়া ভাই’। এফডিসির প্রতিটি ইট-বলির সঙ্গে যেন পড়তে পড়তে জরিয়ে আছেন এই নায়কের নাম। এই প্রতিষ্ঠানটি ছিলো তার প্রিয় কর্মস্থল- একথা অনেকবার বলেছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সেই এফডিসি থেকে শেষ বিদায় নিলেন তিনি।

মঙ্গলবার দুপুর ১ টায় ফারুকের মরদেহ এফডিসিতে নেওয়ার পর প্রিয় সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান নবীন-প্রবীণ সহকর্মীরা। মিয়াভাইকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন আলমগীর, সুজাতা, উজ্জল, রোজিনা, ফেরদৌস, মিশা সওদাগর, কাজী হায়ত, ওমর সানী, বাপ্পী চৌধুরী সহ অনেকেই। 

এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, পরিচালিক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। সবার শ্রদ্ধা জানানোর শেষে তার জানাজা শুরু হয় দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে। জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও অসংখ্য ভক্ত-অনুরাগীরা অংশ নেন।

বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: কীভাবে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন, জানালেন বুবলী

জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।

নায়ক ফারুক সিঙ্গাপুরের স্থানীয় সময় গতকাল সোমবার (১৫ মে) সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এম/

 

ফারুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250