মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রিয়াঙ্কা চোপড়াও ভুলভাল কাজ করেন! 

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

প্রিয়াঙ্কা চোপড়া।  ছবি: সংগৃহীত

বড় বড় তারকাদের সাথে সাধারণ মানুষের জীবনে আকাশ-পাতাল পার্থক্য থাকে। তবে কেউ যত বড়ই হন না কেন সাধারণের কাতারে নেমে যেতে পারেন অবলীলায়। তেমন একজন প্রিয়াঙ্কা চোপড়া। 

আর পাঁচ জন সাধারণ মানুষের মতো প্রিয়াঙ্কাও ভুলভাল কাজ করেন, মিথ্যার আশ্রয় নেন। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি নিজেই।

ওই সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় এমন কোনো সিনেমা আছে, যাতে অভিনয় করেছিলেন তিনি, কিন্তু মন থেকে চাননি? প্রিয়াঙ্কার জবাব, কোন সিনেমা, সেটা বলব না, কিন্তু অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল। অনেক ক্ষণ অপেক্ষা করতে হতো শটের জন্য। অর্থহীন কতগুলো সংলাপ আওড়াতাম।  

প্রিয়াঙ্কা জানান, অনেক সময় বাড়ি থেকে না বেরিয়েও ফোনে বলে দেন রাস্তায় আছেন তিনি। তার কথায়, সব সময় এটাই করি। কাজেই, যদি বলি রাস্তায় আছি, কখনও বিশ্বাস করবেন না। 

আরো পড়ুন: নতুন গান নিয়ে আসছেন অভিনেত্রী স্বাগতা

ঘুমের মধ্যে নাক ডাকার বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, নিক বলে, আমি ঘুমের মধ্যে ভালোই নাক ডাকি। যদিও স্বীকার করি না আমি। আমি মোটেই নাক ডাকি না! 

পরোটা এবং বার্গারের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়েছিল অভিনেত্রীকে। উত্তরে জানিয়েছিলেন তিনি, সে দিন সকালেই তিনখানা পরোটা খেয়েছেন। সব প্রশ্নের উত্তরেই সত্যি বলেছিলেন প্রিয়াঙ্কা। 

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250