মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রিয়াঙ্কাকে অনুসরণ করছেন পরিণীতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও সংসদ সদস্য রাঘব চাড্ডা। এবছরের শীতের প্রথম দিকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। আপাতত হবু বর কনে নিজেদের বিয়ের ভেন্যু খুঁজতে ব্যস্ত আছেন। জানা গিয়েছে বড় বোন প্রিয়াঙ্কা চোপড়ার মত গাঁটছড়া বাঁধতে রাজস্থানেই গাঁটছড়া বাঁধবেন পরিণীতি।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার পরিণীতি উদয়পুর গিয়েছিলেন বিয়ের ভেন্যু দেখতে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে লীলা প্যালেসে উঠেছেন তিনি। এদিকে, হবুবর রাঘবও রবিবার পরিণীতির সঙ্গে দেখা করতে রাজস্থানে পৌঁছেছেন।

জানা যায়, উদয়পুর বা জয়পুরের কোনও বিলাসবহুল হোটেলেই সাত পাক ঘুরবেন পরিণীতি- রাঘব। ইতিমধ্যে পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টরের সঙ্গে এ-সম্পর্কে কথাও বলেছেন পরিণীতি। এছাড়া উদয়পুরে কী কী পর্যটন কেন্দ্র আছে, তা নিয়েও খোঁজখবর নেন অভিনেত্রী।

আরো পড়ুন: কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন আজ

২০১৮ সালে রাজস্থানে হলিউড পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। যোধপুরের উমেদ ভবন প্রাসাদে সম্পন্ন হয় নিক ও প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান। বোনের বিয়ের বছর পাঁচেক পরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি। সময়ের ফারাক থাকলেও প্রিয়াঙ্কার পদাঙ্ক অনুসরণ করে রাজস্থানেই সাত পাক ঘুরতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250