বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

প্রিয়াঙ্কার অন্তর্বাস দেখার আবদার পরিচালকের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে হলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি প্রমাণ করে দিয়েছেন, একজন শ‍্যামবর্ণ ভারতীয় অভিনেত্রী কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রে স্থান করে নিতে পারেন; অভিনয় করতে পারেন হলিউডে নির্মিত ওয়েব সিরিজের প্রধান চরিত্রে। 

একসময় বলিউডের ওপর একরকম বীতশ্রদ্ধ হয়েই হলিউডে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। বলিউডে তার সাথে যথেষ্ট রাজনীতি শুরু হয়েছিল। তাকে কোণঠাসা করে দেওয়া হচ্ছিল।

একের পর এক ফিল্ম থেকে বাদ দেওয়া হচ্ছিল। সেইসময় তার কাছে আসে ‘বেওয়াচ’-এ অভিনয়ের প্রস্তাব। শুরু হয় প্রিয়াঙ্কার হলিউড ক্যারিয়ার। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বলিউডের খারাপ অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

তখন প্রিয়াঙ্কা বলিউডে নিউকামার। একটি নামকরা প্রযোজনা প্রতিষ্ঠানের তৈরি ফিল্মে অভিনয় করছিলেন তিনি। এই ফিল্মের একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলাকালীন ঘটে ঘটনাটি। 

প্রিয়াঙ্কা জানান, চিত্রনাট্য অনুযায়ী চাদরের নিচে শুয়ে তার সহ-অভিনেতাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছিলেন। ধীরে ধীরে পোশাক খুলতে হলেও তা তিনি করছিলেন আব্রু বজায় রেখেই।

সেইসময় ওই ফিল্মের পরিচালক বলেন, তাকে অন্তর্বাস দেখাতে হবে। নাহলে এই সিনেমাটি দেখতে আসবেন না দর্শক। পরিচালক কথাটি তাকে না বলে তার স্টাইলিস্টকে বলেছিলেন।

আরো পড়ুন: বদলে যাওয়া আবেদনময়ী পিয়া বিপাশা!

প্রিয়াঙ্কা সেদিন যথেষ্ট অপমানিতবোধ করেছিলেন। অমানবিক আচরণ করেছিলেন পরিচালক। নিজের কাছে মনে হয়েছিল, তার অভিনয়ের কোনো দাম নেই। শিল্পের পরিবর্তে শরীরকে কীভাবে ব্যবহার করা হবে— সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ওই পরিচালকের কাছে।

এরপর প্রিয়াঙ্কা বাবার পরামর্শে ওই সিনেমা থেকে বেরিয়ে আসেন। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠানকে ফিরিয়ে দেন টাকাও।

এসি/ আইকেজে 


প্রিয়াঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250