মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ওটিটি

প্রেম নয়, ঘনিষ্ঠ বন্ধুত্ব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সের ‘কিং দ্য ল্যান্ড’ সিরিজে জুটি বেঁধে আলোচনায় আসা অভিনেতা ও গায়ক লি জুনহো ও অভিনেত্রী ও গায়িকা ইয়ুনার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে চর্চার মধ্যে খবরটিকে নাকচ করেছে জুনহোর এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট ও ইয়ুনার এজেন্সি এসএম এন্টারটেইনমেন্ট। খবর জেটিবিসির

আজ সোমবার দুই এজেন্সির বিবৃতিতে বলা হয়, ‘তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের যে গুঞ্জন ছড়িয়েছে, তার সত্যতা পাওয়া যায়নি।’

গত ১৭ জুন থেকে দক্ষিণ কোরিয়ার টিভি চ্যানেল জেটিবিসিতে প্রচারে এসেছে ‘কিং দ্য ল্যান্ড’, পরে সিরিজটি নেটফ্লিক্সেও প্রচারে আসে। এতে লি জুনহো ও ইয়ুনার রসায়ন দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

সিরিজটি নিয়ে আলোচনার মধ্যে বেশ কয়েকটি কোরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৩৩ বছর বয়সী দুই তারকা একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে জড়িয়েছেন। সেই গুঞ্জন ডালপালা মেলার আগে তা উড়িয়ে দিল দুই শিল্পীর এজেন্সি।

রোমান্টিক-কমেডি ঘরানার সিরিজটি নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের বৈশ্বিক তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আরো পড়ুন: আসছে মিথিলার সিনেমা ‘মায়া’

কোরীয় ব্যান্ড টু পিএমের সদস্য লি জুনহো অভিনয়ের পাশাপাশি সুরকার ও নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। ২০১৩ সালে অভিনয়ে নাম লেখান তিনি, ‘গুড ম্যানেজার’, ‘রেইন অর শাইন’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন লি জুনহো।

আরেক কোরীয় ব্যান্ড ‘গার্লস জেনারেশন’-এর সদস্য ইয়ুনা প্রায় দেড় দশক আগে অভিনয়ে নাম লেখান। ‘লাভ রেইন’, ‘প্রাইম মিনিস্টার’, ‘দ্য কিং ইন লাভ’সহ বেশ কয়েকটি সিরিজে পাওয়া গেছে তাঁকে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250