রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

প্রেমে পড়ার কথা নিজেই জানালেন নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বলিউড রকস্টার সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান নার্গিস ফাখরি। যদিও পরবর্তীতে তাকে আর সেভাবে সফলতা পেতে দেখা যায়নি। তবে ওই এক সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই সুন্দরী।

সম্প্রতি টনি বেগ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা যায় নার্গিসকে। টনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বসবাস করেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তবে প্রেমের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি নার্গিস।

৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।’

তার কথায়, ওই ব্যক্তি জীবনে আসায় নিজেকে খুব ভাগ্যবান মনে করেন তিনি। নিজেকে পার্টনার পারসন হিসেবে উল্লেখ করেছেন নার্গিস। যার যত্ন নেন, তার সঙ্গে সব কিছু ভাগাভাগি করে করতে পছন্দ করেন বলে জানিয়েছেন এই বলিউড তারকা।

আরো পড়ুন: শাহরুখকে ভয়ের কিছু নেই, বললেন এই নায়িকা

সম্প্রতি ‘তাতলুবাজ’ ছবির মাধ্যমে ওটিটিতে যাত্রা করেছেন নার্গিস। ক্যারিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘আমাকে ভুল ভাবা হতো, কারণ প্রত্যেকে যেটা করত আমি সেটা করতাম না। আমি সবসময় নিজের পথে চলার চেষ্টা করেছিলাম। লোকে সেটাই অদ্ভুত ভাবত’।

বলিউডে খুব একটা নিয়মিত নন নার্গিস। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। এবার বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেছেন।

একটা সময় অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। সেই প্রেমের কথা অবশ্য প্রকাশ্যে বলতে শোনা যায়নি। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনও অজানা।

এবার নিয়ম ভেঙে এই সুন্দরী নিজেই জানালেন, প্রেম করছেন তিনি। 

এসি/ আই. কে. জে/

নার্গিস ফাখরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250