বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে কম্বল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

প্রতি বছর উত্তরবঙ্গে তীব্র শীতে গরম কাপড় না থাকায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন অসংখ্য মানুষ। পাশাপাশি প্লাস্টিক পণ্যের ব্যবহার কমাতে ‘চলো স্বপ্ন ছুঁই’ নামের সামাজিক সংগঠন কনকনে শীতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। রংপুর নগরীর কামারপাড়ায় সংগঠনটির উদ্যোগে ভিন্নধর্মী সচেতনতামূলক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যরা জানান, কনকনে শীতে মানুষের মুখে হাসি ফোটানো এবং একটু উষ্ণতার পরশ ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য। প্রথম ধাপে ১০টি করে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে প্রায় ২০০ পরিবারকে কম্বল উপহার দিয়েছেন তারা। পরিবেশকে প্লাস্টিক দূষণমুক্ত করার এ প্রচেষ্টায় সর্বস্তরের মানুষের পাশাপাশি শিশুরাও সচেতন হচ্ছে। মানুষকে উৎসাহ দিতে উৎসবমুখর পরিবেশে খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে উপহার হিসেবে এ কম্বল দেওয়া হয়।

তারা জানান, সমাজের প্রতি দায়বদ্ধতাই এ উদ্যোগের মূল কারণ। রংপুরে প্রথমবারের মতো তারাই এ উদ্যোগ নিয়েছেন। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা এ উদ্যোগের মাধ্যমে মানব সমাজকে একটি বার্তা দিতে চান। তা হলো- প্লাস্টিকের ফলে পরিবেশ যে হারে দূষিত হচ্ছে, তা ধীরে ধীরে হুমকিতে রূপ নিচ্ছে।

আরো পড়ুন : পেঁয়াজ বয়কটের ডাক দিয়ে যশোরে মাইকিং

এ কর্মসূচির মাধ্যমে কম্বল পাওয়া আউয়াল মিয়া বলেন, ‘হামরা তো গরিব মানুষ। দিন আনি দিন খাই। এই কম্বলখান প্যায়া খুব উপকার হইলো। শীতের দিনোত এরাগুলো হামার পাশত আসি দাঁড়াইছে। হামাক অনেক আনন্দ নাগছে। আল্লাহ ছাওয়াগুলার ভালো করুক।’

সুবিধাভোগী শহিদার রহমান বলেন, ‘ছাওয়াগুলাক হামরা ১০টা করি নষ্ট বোতল দিছি। দিইয়া এখান করি কম্বল পাছি। তাতে করি পরিবেশ সুরক্ষা পাবে। হামরাও কম্বল পেয়া খুশি। হামরা তো এইল্লা পাই না। এমরা দিলো, হামরা খুবে সন্তুষ্ট।’

মোছলেমা বেগম বলেন, ‘এখানে একটা সচেতনতামূলক আয়োজন করেছে তারা। প্লাস্টিকের পুনরায় ব্যবহার সম্পর্কে জানালো। আমরা চেষ্টা করছি বিষয়গুলো সম্পর্কে জানতে। আজকে ১০টি করে প্লাস্টিকের বোতল দিয়ে আমরা কম্বল পেলাম। আমরা চেষ্টা করবো পরিবেশটা সুরক্ষা করার। প্লাস্টিকের দূষণ রোধ করার।’

চলো স্বপ্ন ছুঁইয়ের সহপ্রতিষ্ঠাতা মো. তানজিম আলম তাসিন বলেন, ‘পরবর্তী প্রজন্মকে প্লাস্টিক দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের এ উদ্যোগ। আমরা তৃণমূল পর্যায় থেকে এ কার্যক্রম শুরু করেছি। এই ধারা অব্যাহত থাকবে।’

এস/ আই. কে. জে/ 

কম্বল প্ল্যাস্টিকের বোতল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250