মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

ফখরুলকে দাওয়াত দিলেন কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ৪ নভেম্বর স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে৷ মেট্রোরেল উদ্বোধন (আগারগাঁও থেকে মতিঝিল) উপলক্ষে৷ সেই সমাবেশে ফখরুল সাহেবকে দাওয়াত৷ জীবনে কোনোদিন মেগা প্রকল্প করতে পারেননি৷ আগারগাঁও থেকে মতিঝিল মহাযাত্রা, ফখরুল সাহেবকে দাওয়াত৷  

আগামী ২৮ অক্টোবর বিএনপির ঘোষিত সমাবেশের বিষয়ে কাদের বলেন, ২৮ অক্টোবর আমাদেরও কর্মসূচি আছে৷ বিকেলে বায়তুল মোকাররমে জনতার ঢল নামবে৷ বিএনপি কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে৷ ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরে তাদের সমাবেশে অশ্ব ডিম্ব হবে৷ 

সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের অস্তিত্ব হুমকির মুখে৷ একটি অশুভ শক্তি অস্থিরতার ডাক দিচ্ছে, এগুলোকে প্রতিহত করতে হবে৷

আরো পড়ুন: মহাসমাবেশ সফল করতে যৌথ সভা ডেকেছে বিএনপি

তিনি বলেন, চারিদিকে অশান্তি, অত্যাচার, পরিবেশ আমাদের অনুকূলে নয়। বর্তমানে রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠছে৷ মানুষের মধ্যে কি হবে কি হবে অবস্থা চলছে৷ আগের অশুভ ঘটনাগুলো কষ্ট দিয়েছে৷ এসব ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না৷ 

এসকে/ 



বিএনপি আওয়ামী লীগ ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250