বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ফিরে আসছেন নতুন লুকে সালমান শাহ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

সিনেমা জগতের শত মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহ। ভক্তদের মাঝে আবার ফিরতে চলেছেন তিনি। সম্প্রতি প্রয়াত এই অভিনেতাকে নিয়ে এমনই এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন রাজীব জাহান ফেরদৌস। তিনি বর্তমানের জনপ্রিয় ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই দেশ-বিদেশের সিনেমার তারকাদের নতুন রূপে নিয়ে আসেন ভার্চুয়াল জগতে।

রোববার (২৭ আগস্ট) রাতে রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুক আইডিতে সালমান শাহর একটি ছবি পোস্ট করেন। সেখানে রাজীব লিখেছেন, প্রস্তুত হও, বাংলাদেশ! অতুলনীয় ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছেন! মিডজার্নি এআইয়ের জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সঙ্গে থাকুন!

সালমানের নতুন লুকের ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। দেশের তো নয়ই, বিদেশি কোনো নায়কের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছে সালমান শাহর সে ছবি।

রাজীবের সে ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, স্বপ্নের নায়ক আসলেই রে ভাই আসলেই। এরপরই তিনি জুড়ে দিয়েছেন দুটি ভালোবাসার প্রতীকের চিহ্ন। আরেকজন লিখেছেন, সালমান শাহ বেঁচে থাকলে বিশ্বের টপ টোয়েন্টি হ্যান্ডসাম ছেলেদের তালিকায় থাকতেন।

আরো পড়ুন: অভিনয়ে ৩৫ বছর , ভক্তদের উদ্দেশ্যে যা বললেন সালমান খান

সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের। কারণ, এই সেপ্টেম্বর মাসেই জন্ম আর মৃত্যুবরণ করেন এ কালজয়ী নায়ক। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম এ অভিনেতার।

ক্ষণজন্মা এই তারকা মাত্র ২৫ বছর বয়সে হঠাৎই মৃত্যু বরণ করেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তাই সালমান ভক্তরা ধারণা করছেন, সেপ্টেম্বর মাসেই সালমান শাহ ভক্তদের ‘এআই’-র নতুন স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবেন রাজীব।

এর আগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) প্রযুক্তির সঙ্গে ফায়ারফ্লাই এবং ফটোশপ ব্যবহার করে তিনি ৬ থেকে ৮ দশকের পুরোনো দিনের নায়িকাদের এই সময়ের গেটআপে নতুন লুক তৈরি করেন।

এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি হলিউড তারকাদের ইফতারের টেবিলেও হাজির করেছিলেন। তাই সালমান ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বপ্নের নায়কের নতুনভাবে গৌরবময় প্রত্যাবর্তনের।

এসি/


সালমান শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250