বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ‘টুইট’ মিয়া খলিফার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত বিষয় হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ। এ নিয়ে অনেক তারকা তাদের অবস্থান জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নীল ছবির সাবেক তারকা মিয়া খলিফা। অন্য সবার মতো তিনিও সমর্থন জানালে বিপত্তি ঘটে তার ক্ষেত্রে।

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন জানানোয় একটি ব্যবসায়িক চুক্তি হাতছাড়া হয়েছে প্রাক্তন নীল সিনেমার জগতের তারকা মিয়া খলিফার। ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধে শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছিলেন এই তারকা। সেটাই যেন তাকে বিপাকে ফেলল। 

রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে ব্যবসা নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল মিয়া খলিফার। কিন্তু প্রাক্তন এই পর্ন অভিনেত্রী লাগাতার ফিলিস্তিনিদের সমর্থনে টুইটারে (এক্স) বার্তা প্রকাশ করে যাওয়ায় তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে ব্যবসায়িক চুক্তিটি বাতিল করেছেন কমেডিয়ান টড শাপিরো।

গত শনিবার থেকে উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনে। সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে দুই দেশের ১৫০০’র বেশি মানুষ। এমন অবস্থায় টুইটারে ফিলিস্তিনের পক্ষে বেশ সরব ছিলেন মিয়া। একের পর এক পোস্ট করে গেছেন তাদের সমর্থনে। 

আরো পড়ুন: উত্তাপ ছড়ানো লুকে ভক্তদের ঘুম কাড়লেন সঞ্জিদা

মিয়া খলিফা টুইট করে লেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখার পরও আপনি যদি তাদের সাপোর্ট না করেন, ‘তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে রয়েছেন। আর এটা ঠিক ইতিহাস প্রমাণ করে দেবে।’

অন্য একটি টুইট করে লেখেন, ‘কেউ প্লিজ ফিলিস্তিনে বিপ্লবীদের বলুন, তাদের ফোন ঘুরিয়ে হরিজন্টালভাবে ভিডিও করতে।’

মিয়ার এসব কর্মকাণ্ডে তার উপর ক্ষুব্ধ হন কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরো। এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘কী ভয়ংকর একটা টুইট মিয়া খালিফার। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হলো। জাস্ট অসহ্য একেবারে। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি বানানো এগুলোকে সমর্থন করছ! কোনো ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও।’

কানাডিয়ান এই সম্প্রচারকের টুইটের অবশ্য জবাব দিয়েছেন মিয়া খলিফা। অভিনেত্রী জানিয়েছেন, তার কাছে ভিডিও আছে। কেউ যেন চাপ না নেয়। ইতিহাস প্রমাণ করবে যে, কীভাবে তারা বর্ণবাদের হাত থেকে উদ্ধার করেছিল নিজেদের।

এসি/ আই.কে.জে

ফিলিস্তিন ’মিয়া খলিফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250