মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব: সানা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। ফিলিস্তিনের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন বলেও জানান তিনি।

ডেইলি জং উর্দু জানায়, শুক্রবার (২০ অক্টোবর) সাবেক ভারতীয় এ অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, যে নির্দয় ও নির্লজ্জ লোকজন ফিলিস্তিনের হাসপাতালে নিষ্পাপ শিশুদের ওপর আক্রমণ করেছে, তারা একে প্রতিরক্ষা বলে। চিন্তা করবেন না, তারা জাহান্নামে নিজেদের জন্য বিশেষ জায়গা তৈরি করেছে।

এর আগে, বিশ্বের অসংখ্য মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি নিজেরও সাহসী অবস্থানের জানান দেন তিনি। এ ছাড়া গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে পাকিস্তানি ও তুর্কি অভিনেতাসহ অনেক ভারতীয় অভিনেতাও আওয়াজ তুলেছেন।

পবিত্র আল-আকসা মসজিদে অব্যাহত হামলা এবং ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনের জবাবে গত ৭ অক্টোবর ভোরে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হামলায় প্রায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হন। আহত ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ জন সেনা ও পুলিশ সদস্য। পাশাপাশি শতাধিক মানুষকে জিম্মি করে হামাস। যাদের মধ্যে ইসরাইলি ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

এদিকে গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, আর নারী ১ হাজারের বেশি। নিহতদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও।

আরো পড়ুন: সুস্থ হয়ে শুটিংয়ে পরীমণি

এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় গতকাল পাঁচ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

১৫ বছরের সুদীর্ঘ অভিনয়জীবনের ইতি টেনে ধর্ম-কর্মে মন দেন সাবেক বলিউড অভিনেত্রী ও মডেল সানা খান। ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী। বিয়ে করেছেন মুফতি আনাসকে।

এসকে/ 

অভিনেত্রী সানা খান ভারত ফিলিস্তিন গাজা ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250