শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

কোরিয়ার তরুণী কাসি ফেইর

ফুটবল বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

দক্ষিণ কোরিয়ার তরুণী কাসি ফেইর - ছবি: সংগৃহীত

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ কোরিয়ার মেয়েদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে আজ। শুরুটা তাদের ভালো হয়নি, দক্ষিণ আমেরিকার দলটির কাছে হেরে গেছে ২-০ গোলে। দল হেরে গেলেও একটি রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণী কাসি ফেইর।

ম্যাচের ৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছেন ফেইর। সেই সময় তাঁর দল ২-০ গোলে পিছিয়ে ছিল। ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেননি। তবে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে অসাধারণ একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফেইর। ফুটবল বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় যে এখন তিনি।

ফেইর যখন আজ মাঠে নামেন, তাঁর বয়স ১৬ বছর ২৬ দিন। এর আগে রেকর্ডটি ছিল নাইজেরিয়ার মেয়ে ইফিয়ানি চিয়েজিনের। ১৯৯৯ নারী বিশ্বকাপে তিনি খেলতে নেমেছিলেন ১৬ বছর ৩৪ দিনে।

ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে চিয়েজিনে ভেঙেছিলেন নরম্যান হোয়াইটসাইডের রেকর্ড। ১৯৮২ বিশ্বকাপে সাবেক যুগোস্লাভিয়ার বিপক্ষে তিনি যখন খেলতে নামেন, হোয়াইটসাইডের বয়স ছিল ১৭ বছর ৪০ দিন।

দক্ষিণ কোরিয়ার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুই ম্যাচ খেলে ৫ গোল করে বিশ্বকাপ দলে সুযোগ পান ফেইর। দলটির ইংলিশ কোচ বেল এই ফরোয়ার্ডকে নিয়ে বেশ উচ্ছ্বসিত, ‘ক্যাম্পে সে দুর্দান্ত ছিল।’ 

আরো পড়ুন:প্রাথমিক দলে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার প্রথম ম্যাচে ফেইরের কোনো প্রভাব রাখতে না পারা নিয়ে বেল বলেছেন, ‘২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় নেমে প্রভাব রাখাটা যেকোনো বয়সের খেলোয়াড়ের জন্যই কঠিন।’

এম/


ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250