শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

কলকাতার স্বস্তিকা ফের ঢাকার ছবিতে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাত নির্মাণ করতে যাচ্ছেন ‘ওয়ান ইলেভেন’ শিরোনামের একটি সিনেমা। এরই মধ্যে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বরণ্যে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এবার সিনেমাটি অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। 

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানা গেছে। 

সিনেমাটিতে আফজাল হোসেন যে অভিনয় করছেন সে খবর আগেই প্রকাশ করেছেন। তার বিপরীতে কলকাতার এক নামি অভিনেত্রী অভিনয় করবেন সে ধারণা আগেই দিয়েছিলেন তিনি। এবার নিশ্চিত করে জানালেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি থাকছেন সিনেমাটিতে।

পরিচালক নিজেই জানিয়েছেন, ছবিতে আফজাল হোসেন ও স্বস্তিকা গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করবেন। তাদের অংশের দৃশ্যধারণ করা হবে ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে।

বাংলাদেশে এটি হতে যাচ্ছে স্বস্তিকার দ্বিতীয় চলচ্চিত্র। ২০০৮ সালে তিনি ‘সবার উপরে তুমি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এফ আই মানিক পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

‘ওয়ান ইলেভেন’ মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।

‘ওয়ান ইলেভেন’-এ অভিনয়ে সম্মতির কারণ স্বস্তিকা বললেন, ‘ওপার বাংলায় কাজ করার ইচ্ছা আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। ২০০৮ সালে প্রথমবার, ওই একবারই গিয়েছিলাম ঢাকায়, একটা কমার্শিয়াল সিনেমার শুটিং করতে। তারপর বহু পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ঠিক কাজটি করা হয়নি, ব্যাটে-বলে হয়নি। 

কামরুল রিফাত আমার ছবির পরিচালক, ওয়ান ইলেভেনের গল্পটা পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি গল্পটা পড়েছিলাম। তারপর আমি চিত্রনাট্য পড়েছি।

আরো পড়ুন: প্রথমবার ট্রান্সজেন্ডার নারী হলেন ‘মিস পর্তুগাল’

চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুম কলে একাধিক মিটিং করেছি, এরপর একরকম মুগ্ধতা তৈরি হয় পুরো গল্প এবং তারা যেভাবে শুটিং করতে চান—পুরো বিষয়টার সঙ্গে। সেই মুগ্ধতা থেকেই কাজটা করতে চাওয়া।’

স্বস্তিকা আরও বলেন, ‘আমি সব সময় এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো আগে কখনো করিনি। কারণ, আমি পর্দায় একই চরিত্রে নিজেকে বারবার দেখতে চাই না।

একই চরিত্র করতে থাকলে দর্শক কেন আমাকে বা আমার ছবি দেখতে চাইবে? আর বাংলাদেশের একটা কাজ করব, মনের মতো না হলে হয়তো কাজটা করা হয়ে উঠত না। কিন্তু সত্যিই আমি খুব খুশি ছবিটিতে কাজ করতে যাচ্ছি ভেবে।’

বলিউডেও অভিনয় করেছেন স্বস্তিকা। আফজাল হোসেনের বিপরীতে অভিনয় নিয়ে রোমাঞ্চিত স্বস্তিকা। বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত।

তাঁদের অনেকেরই কাজ দেখি, তা ওটিটি প্ল্যাটফর্ম বা কলকাতার প্রেক্ষাগৃহ যেখানেই মুক্তি পাক—দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও খুব বড় পাওনা। আমি আশা করছি, একটা টিম হয়ে আমরা কাজটি করব।’

এসি/ আই. কে. জে/ 


কলকাতার স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250