মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন দর্শনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

টলিপাড়ায় গুঞ্জন বাংলাদেশের সিনেমায় ইদানীং বেশি মন দিচ্ছেন অভিনেত্রী দর্শনা বণিক। যদিও কলকাতার বেশ কিছু ছবিতে পর পর কাজ করেছেন দর্শনা। তবুও শাকিব খানের সঙ্গে দর্শনার নতুন কাজকে ঘিরে শুরু হয়েছিল নানা রকমের জল্পনা।

তবে কি ওপার বাংলায় নায়িকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? ও পার বাংলার একের পর এক সিনেমায় সই করে চলেছেন দর্শনা। কিছু দিন আগে অভিনেতা আজাদ আদরের সঙ্গে একটি ছবিতে সাক্ষর করেছেন নায়িকা। শোনা যাচ্ছে আবার শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী।

আরো পড়ুন: এবার মুক্তাগাছায় ‘কৃষকের ঈদ আনন্দ’

সম্প্রতি ‘দিদি নম্বর ১’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানেই বাংলাদেশের কাজের পরিবেশ, শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন দর্শনা। ইদানীং কি টালিগঞ্জের থেকে ও পার বাংলায় বেশি গুরুত্ব পাচ্ছেন তিনি? দর্শনার স্পষ্ট জবাব, “এখানেও অনেক কাজ করছি।

টালিগঞ্জের কাজের জন্যই তো বাইরে বিভিন্ন কাজের সুযোগ আসছে। দুই বাংলাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশে শাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক অভিনেতারই। সেখানে পদ্মাপারের প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন তাঁকে। শাকিব প্রসঙ্গে দর্শনা বলেন, “খুবই ভাল অভিজ্ঞতা।

শাকিব ওখানে এক বিশাল নাম। তবে সেটে তেমনটা কখনও মনে হয়নি।” তবে নতুন কাজের প্রসঙ্গে কোনও কথা বলতে নারাজ অভিনেত্রী। এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বাংলাদেশে যাবেন নায়িকা।

এসি/আইকেজে 

শাকিব দর্শনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250