শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

‘দিগন্তে ফুলের আগুন’

ফেসবুকে সুখবর দিলেন মিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম - ছবি: সংগৃহীত

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। তবে এরই মধ্যে আরও একটি সুখবর দিলেন এই নায়িকা। নতুন সিনেমায় কাজ শুরু করেছেন তিনি।

সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ইস্কাটনে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।


‘দিগন্তে ফুলের আগুন’ চলচ্চিত্রে পান্না কায়সার চরিত্রে মিম ও শহীদুল্লা কায়সার চরিত্রে মোস্তফা মন্ওয়ারকে দেখা যাবে - ছবি: ফেসবুক থেকে নেওয়া

 সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।

তিনি বলেন, সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে।  

 এই সিনেমায় শহীদুল্লা কায়সারের ভূমিকায় অভিনয় করবেন মোস্তফা মনোয়ার।

আরো পড়ুন: ‘অতিরিক্ত চর্চা না করাই উচিত’

গেল ২৮ জুন মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। 

এম/


অভিনেত্রী ফেসবুক বিদ্যা সিনহা মিম দিগন্তে ফুলের আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250