সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

ফোনে কতটুকু চার্জ দেবেন?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমানে স্মার্টফোন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ছাড়া যেন চলা ভার। সোশ্যাল মিডিয়ায় একটু পর পর নিউজফিড স্ক্রল, অনলাইনে খাবার অর্ডার, ইউটিউবে ভিডিও দেখা সবই স্মার্টফোনেই। তাই স্মার্টফোন ব্যবহার যেমন করতে হবে তেমনই সঠিক নিয়ম মেনে মোবাইল চার্জ না দিলে এর আয়ু কমে যায়।বেশির ভাগ মানুষ সঠিক নিয়ম মেনে মোবাইল ফোন চার্জে দেয় না। এ কারণে অল্পদিনের মধ্যে মোবাইলের ব্যাটারিতে সমস্যা দেখা দেয়। এ সমস্যা প্রভাব ফেলে ফোনেও। ফলে বিপাকে পড়তে হয় আপনাকে।

মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম: 

* স্মার্টফোন চার্জে দেওয়ার সঠিক সময় হলো, যখন ব্যাটারিতে ৫০ শতাংশ থেকে কম পরিমাণ চার্জ থাকবে। ৫০ শতাংশ কমে গেলে চার্জ দিতে হবে।

* মোবাইল ৯০-৯৫ শতাংশ থেকে বেশি চার্জ দেওয়া যাবে না। ৯০ শতাংশ ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার পর চার্জার খুলে দিতে হবে। তবে মাসে এক বা দুই বার সম্পূর্ণ ০% থেকে ১০০% ফুল চার্জ দেওয়া যেতে পারে।

* ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামার আগেই অবশ্যই চার্জে দিতে হবে।

* স্মার্টফোন চার্জে অবস্থায় ব্যবহার করা যাবে না।

* অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে প্রায় প্রত্যেক সময়, কিছু না কিছু অ্যাপ কাজ করতেই থাকে। যেগুলো সাধারণত প্রয়োজন হয় না। অযথা মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় কোনো কিছু ব্যবহার না করলে ভালো।

ওআ/

ফোন স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250