সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

ফ্রেঞ্চ ফ্রাই মচমচে হবে নিশ্চিত

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

ফ্রেঞ্চ ফ্রাই এমন একটি স্ন্যাক যা বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায়। পদ্ধতিটা তো সহজই। কিন্তু সমস্যা হলো মচমচে ফ্রেঞ্চ ফ্রাইটা পাওয়া যায় না।

বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড কর্ণারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদের পার্থক্য গড়ে দেয় সস আর মচমচে ভাব। এক্ষেত্রে বাড়িতে অনেকেই হতাশ হন। তবে হতাশ হওয়ার কিছুই নেই। কিছু টিপস অনুসরণ করলে সহজেই ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে মচমচে। 

সঠিক আলু বাছাই

আমরা সচরাচর আলুর জাত বা ধরন সম্পর্কে এত সচেতন নই। যদিও দেশি আলু আর কিছু বাহ্যিক পরিবর্তনের ভিত্তিতে আলুকে চিহ্নিত করতে পারি। তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এমন আলু বাছাই করা জরুরি যাতে স্টার্চ কম। প্রতিনিয়ত ব্যবহারে বুঝতেই পারি। স্টার্চ অনেক সময় ঝরিয়েও নেওয়া যায়। তবে কাজটা অনেক সময় নেয়। তাই এমন আলু খুঁজুন যাতে স্টার্চ কম। 

স্টার্চ সরানোর কায়দা

আলু লম্বা লম্বা করে কেটে নিন। আলু কাটার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। আজকাল ফ্রেঞ্চ ফ্রাই কাটার হিসেবে একটা গ্যাজেটও পাওয়া যায়। সেটা হলে ফ্রেঞ্চ ফ্রাই হবে সমান। সমান আকারের করা জরুরি। অনেকেই বিষয়টি এড়িয়ে যান। স্টার্চ সরাতে অবশ্যই ঠান্ডা পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলেই স্টার্চ পানিতে মিশে যাবে। তারপর আলু পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিন। একটি ভালো তোয়ালেতে পানি সরানোর সুবিধা আছে। 


ছবি: সংগৃহীত

পানি ঝরিয়েই ভাজতে নেই

পানি থেকে তুলে সরাসরি তেলে ভাজতে নেই। কারণ আলু থেকে পানি দ্রুত সরে না। ফ্রিজে কিছুক্ষণ রেখে বা ভাপিয়ে নিতে পারলে আলুর স্টার্চ আরেকটু কমবে। 

প্রথমে ভাজুন মাঝারি আঁচে

ভালো ফ্রেঞ্চ ফ্রাই অর্থাৎ মুচমুচে করতে হলে দুই দফায় ভাজা দরকার। প্রথম দফায় মাঝারি আঁচে ভেজে তুলে নিন। তারপর ডুবো-তেলে ভেজে নিন। এই দুই দফায় ভাজলে ফ্রেঞ্চ ফ্রাই মচমচে হবেই। 

আরো পড়ুন: চারাগাছ কিনতে গেলেই ঠকছেন?

বিকল্প ভরসা এয়ার ফ্রায়ার

এয়ার ফ্রায়ারের অনেকগুলো গুণ আছে। আর মচমচে ফ্রেঞ্চ ফ্রাই পেতে হলে এয়ার ফ্রায়ার সবচেয়ে ভাল। অল্প তেলে প্রচুর ময়েশ্চার তুলে নিয়ে মচমচে করে দিবে। একবার হয়ে গেলে আপনার স্বাদমত সস বা সিজনিং ব্যবহার করুন। 

এম/



ফ্রেঞ্চ ফ্রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250