শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম *** শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী *** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

বডি শেমিংয়ের শিকার এনা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

টলিউডের বেশ পরিচিত মুখ এনা সাহা। বোঝে না সে বোঝে সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। টলিউডের পর্দায় ছোট থেকেই যুক্ত তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা করেন। নুসরত জাহান ও যশ দাশগুপ্তর ছবি এসওএস প্রযোজনা করেছিলেন তিনি।

তবে এরপর থেকে টলিউড সেভাবে এনাকে খুঁজে পাওয়া যায় না। নতুন কোনো কাজের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেনি অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় তার নিত্য উপস্থিতি। মাঝেমধ্যেই দেশ-বিদেশ থেকে ভক্তদের জন্য ছবি শেয়ার করে থাকেন টলিউডের এই অভিনেত্রী। সেই ছবি, সেই পোজ দেখে একশ্রেণি যেমন প্রশংসায় পঞ্চমুখ, তেমনই অন্য শ্রেণি কটাক্ষ করতে ছাড়েন না তাকে।

বারবার বডি শেমিংয়ের শিকার হতে হয় এনা সাহাকে। এবারও ব্যতিক্রম হলো না তার। সম্প্রতি বেঙ্গালুরুর এক ফ্যাশন শোতে দেখা গেল এনা সাহাকে। যেখানে বোল্ড লুকে রাম্পে হেঁটে তাক লাগালেন তিনি। তবে তার হাঁটা এক শ্রেণি একেবারেই পছন্দ করেননি। 

রীতিমতো কটাক্ষ করে কেউ লিখলেন, এত ব়্যাম্প ওয়াকটাই পারে না। বডি শেমিং করে কেউ লিখলেন, ছোটা হাতি। কেউ আবার তাকে শরীরের যত্ন নেওয়ার আর্জি জানালেন। আবার কারও প্রশ্ন হলো এনাকে কোন দিক থেকে মডেলের মতো লাগে!

ফিগার নিয়ে এর আগেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে এনাকে। এ বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ তিনি। বরাবরই ট্রোল বিষয়টা এড়িয়েই চলছেন। ক্যারিয়ারে নিজের মতো করে ভালো কাজ করে যাওয়ার পক্ষে এই অভিনেত্রী। তবে তেমন কোনো চরিত্রের প্রস্তাব ঝুলিতে নেই এনার। ফলে এখন মডেলিংয়ের দিকে নজর দিয়েছেন তিনি।  

আর.এইচ

এনা সাহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250